• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাদের ও হাওলাদার এরশাদের মুখপাত্র

jatio_partyঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে নিজের এবং দলীয় মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বিকালে জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সকল নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্তের কথা তার পক্ষে উল্লেখিত দুই নেতার মাধ্যমে প্রচার বা প্রকাশিত হবে। অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতি নির্ধারণী বিবৃতি বা বক্তব্য প্রদান করতে পারবেন না।

এটা জাতীয় পার্টি এবং পার্টির সংসদীয় দল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ