মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

শীতের ছড়া

আপডেট :

।। শিশির রায়  ।।

শীতের তালে হাড্ডি কাঁপে

হৃদয় থরথর,

কাঁথার তলায় লুকোচুরি

উষ্ণতাকে করো।

চামড়াগুলো ব্যাঙের মতো

দেখতে লাগে বুড়ো,

কোলের কাছে আগুন নিয়ে

সবার জ্যেঠা-খুড়ো।

আমি তাতে হইনা কাবু

যতো ধরুক শীতে,

গোল্লাছুটের দৌড় লাগিয়ে

তাড়াই বিপরীতে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment