মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে আগুন

আপডেট :

Agun-2কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সঙ্গে পাশের ছয়টি দোকানও পুড়ে গেছে।  সোমবার রাত ১২টার দিকে মিরপুর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত উপজেলা বিএনপির কার্যালয়ে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় বাজারের নৈশ প্রহরীরা প্রাণ ভয়ে পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment