মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

রামপুরায় ২৯টি ককটেল উদ্ধার

আপডেট :

bomaঢাকা: রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯টি ককটেল ও ম্যাগজিন উদ্ধার করেছেন সবুজবাগ জোনের ট্রাফিক সার্জেন্ট রাশেদুল ইসলাম। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে রাশেদুল ইসলাম  বলেন, সকালে রামপুরা ব্রিজ এলাকায় আইল্যান্ডের উপর একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এরপর ব্যাগটি খুলে এর ভেতরে ২৯টি তাজা ককটেল ও একটি ম্যাগজিন পাওয়া যায়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment