মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

২৯ জানুয়ারি হরতাল দিচ্ছে ১৮ দল

আপডেট :
BNP Logoঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন ২৯ জানুয়ারি সারা দেশে হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে। সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন।
বুধবার বিএনপির চেয়ারপারসন এবং জোটনেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা করবেন। পাশাপাশি ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে জোটের পর্যবেক্ষণও তুলে ধরবেন তিনি। প্রায় দুই মাস পর গতকাল ১৮-দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Comment