সিসি নিউজ: নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা মামলায় নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (গনিত বিভাগের) শিক্ষক মোকছেদুর রহমান (৪০) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা শহরের উকিলের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে জামায়াতের সক্রিয় কর্মী বলে পুলিশ জানায়। তিনি জেলার সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর চেংমারী গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গত ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ হাটে বর্তমান সরকারের সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির গাড়ি বহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী খুনের মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার এ পর্যন্ত ৪৪ জন গ্রেপ্তার হয়েছে।