• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

ডোমারে বিদ্যুৎ অফিস ভাঙচুরের মামলায় একজন আটক

New Rose Cafe, Saidpur

Atokডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীরফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎ অফিস ভাঙচুরের মামলায় সাজ্জাদ হোসেন (১৯) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ডোমার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মজিবর রহমানের ছেলে।
ডোমার থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, গত বছরের ১ নভেম্বর ডোমার বিদ্যুৎ অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ডোমার বাজারে এক মাসের মধ্যে দুই দফায় বিদ্যুতের ১১ হাজার কেভি তার ছিড়ে এক জন নিহত ও ১০ জন আহত হয়। এসময় বাজারের তিনটি দোকানের অর্ধ কোটি টাকার মাালামাল পুড়ে যায়। এমন ঘটার প্রতিবাদে গত বছরের ১ নভেম্বর হরতাল কর্মসূচী পালন করে এলাকার মানুষ। এসময় বিক্ষুদ্ধ জনতা ডোমার বিদ্যুৎ অফিস ভাঙচুর করে। এঘটনায় ডোমার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ