• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ফেসবুকে অশ্লীল ছবি দেখে স্কুলছাত্রীর আত্মহত্যা

New Rose Cafe, Saidpur

studentভৈরব: ফেসবুক অশ্লীল ছবি ভৈরবে হাসি আক্তার যুথি নামে (১৪) এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। যুথির পরিবারের সদস্যদের দাবি, একই এলাকার সুস্মিত সুলতান (১৯) ফেসবুকে যুথির অন্তরঙ্গ ছবি প্রকাশ করায় সে আত্মহত্যা করে।

সোমবার রাতে যুথির চাচা মো. গিয়াস উদ্দিন বাদি হয়ে নারী ও শিশু  নির্যাতন দমন আইনে ভৈরব থানায় মামলা করেছে। মামলায় সুস্মিত সুলতানকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার দায়ে সোমবার রাতেই ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সুস্মিত সুলতানকে আটক করেছে পুলিশ। সে ঢাকার নটরডেম কলেজ থেকে গত বছর এইচ এস সি পাস করেছে।

পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে সুস্মিত সুলতানের সঙ্গে যুথির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে সম্প্রতি সুস্মিত ক্ষিপ্ত হয়ে ফেসবুকে তার ও যুথি অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে দেয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে সোমবার সন্ধ্যায় যুথি তার নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সরাফত উল্লাহ জানান, সুস্মিত সুলতানের দেওয়া তথ্যমতে ফেসবুক সার্চ করে অন্তরঙ্গ ছবি প্রকাশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সুমিত মিয়া নামের ফেসবুক একাউন্ট থেকে সে ওই ছবি আপলোড করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ