• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

তিস্তার চরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

lashনীলফামারী প্রতিনিধি: তিস্তা নদীর চরে বালুতে পুতে রাখা অজ্ঞাত(৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ময়না তদন্তের লাশটি নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ি ভাসানীর চরে বালুতে পুতে রাখা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মঙ্গলবার সন্ধ্যার পর সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ডিমলা থানার উপ-পরিদর্শক(এসআই) তানবিরুল ইসলাম জানান, লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান এসআই তানবিরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ