• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুতের আগুনে পুড়ে গেল মুক্তারুনের সংসার

agunমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর শহরে বিদ্যুতের লাইনম্যানের খামখেয়ালির কারনে বিদ্যুতের আগুনে জ্বলে গেছে মুক্তারুন বেগমের সাজানো সংসার। পানি দিয়ে আগুন নিভানোর সময় আসাদ মিয়া ও রাজিব ইসলাম নামে দু’এলাকাবাসী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম রামনগর জামাইপাড়ায় এই ঘটনা ঘটে। বিদ্যুতের আগুনে মুক্তারুন বেগমের দু’টি ঘরের সব আসবাপত্র জ্বলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের জামাই পাড়ায় নুরুল মুন্সির বাড়ীতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে মর্মে কালিতলা পিডিবির অভিযোগ কেন্দ্রে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে পিডিবি কর্তৃপক্ষ বিদ্যুতের লাইনম্যান সানোয়ার হোসেন, তার সহকারী সেতু মিয়া ও আব্দুল মজিদ মিয়াকে জামাই পাড়ায় পাঠায়। লাইনম্যান সানোয়ার ও তার দুইজন সহকারী বিদ্যুতের খঁটি থেকে লাইন বিচ্ছিন্ন না করে সরাসরি বিদ্যুতের লাইন সংযোগ করার সাথে সাথে মুক্তারুন বেগমের ঘরে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে ঘরের টিভি, ফ্যান, সুকেস, জামা-কাপড়, নগদ ৫০ হাজার টাকাসহ ঘরে সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মুক্তারুন বেগম। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে মুক্তারুন বেগমের বাড়ীর সব কিছু পড়ে ছাই হয়ে যায়। সব হারিয়ে মুক্তারুন বৃদ্ধ পিতা-মাতাসহ তার দু’সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। এদিকে বাড়ীতে আগুন ধরার সাথে সাথে বিদ্যুতের লাইনম্যান সানোয়ার ও তার সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মুক্তারুনের স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যুৎ লাইনম্যান সানোয়ার হোসেন জানান, বিদ্যুতের র্শট সার্কিট থেকে কিভাবে আগুন ধরে যায় তা বুঝতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ