
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে গত দু’দিনে যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে।
দিনাজপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দু’দিনে জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫৭ জনকে আটক করে। মধ্যে মঙ্গলবার রাতে ৪৫ জন ও বুধবার দিবাগত রাতে ১২ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ২৯ জামায়াত-শিবির ও ৪ জন বিএনপির নেতাকর্মী। অন্যরা বিভিন্ন মামলার আসামী বলে জানায় কন্ট্রোল রুম। আটককৃতদের আদালতের মভাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।