• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঐশীকে আদালতে হাজির না করায় জেলারকে শোকজ

osiঢাকা: পুলিশ দম্পতি হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশীকে আদালতে হাজির না করায় জেলারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ নোটিশ দেন।

ঐশী রহমানের আইনজীবী প্রকাশ বিশ্বাস বলেন, কারাগার থেকে ঐশীকে আদালতে হাজির করার দিন ছিল। কিন্তু জেলার আদালতের সেই আদেশ অমান্য করেছেন। কেন ঐশীকে আদালতে হাজির করা হয়নি তা কারাধ্যক্ষকে জানাতে হবে। প্রকাশ আরও বলেন, ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১২ জানুয়ারি ঐশীর জামিন আবেদন করি। ঐশীর উপস্থিতিতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, গত বছরের ১৪ আগস্ট রাজধানীর চ্যামেলীবাগের বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুন হন। ১৭ আগস্ট পল্টন থানায় আত্মসমর্পণ করেন ঐশী। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। মাহফুজ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক অধিশাখায় কর্মরত ছিলেন। স্ত্রী স্বপ্না এবং দুই ছেলে-মেয়ে ও এক শিশু গৃহকর্মী নিয়ে চ্যামেলীবাগের বাসায় থাকতেন তিনি। ঐশী ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী । নিহত দম্পত্তির একমাত্র ছেলে ওহী রহমান রাজারবাগ পুলিশ লাইনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। উল্লেখ্য, বুধবার ঐশীকে আদালতে হাজির করার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ