• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

৫বছর ক্ষমতায় থাকার মানসিকতা নেই

New Rose Cafe, Saidpur

obaydul kaderঢাকা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। তবে জোর করে পাঁচ বছর ক্ষমতায় থাকার মানসিকতা আমাদের নেই। আমরা কতদিন ক্ষমতায় থাকবো তা জনগণের মনমানসিকতার ওপর নির্ভর করবে। বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, তাদের গণতন্ত্রের অভিযাত্রায় ৫০০ লোকও হয়নি। তাদের রণকৌশলই ভুল ছিল। জনগণকে নিয়ে তারা যদি আন্দোলনের কৌশল নেন আমরা তাদের স্বাগত জানাবো। বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, একটি বড় দল জাতীয় নির্বাচনে না আসায় আমরা কিছুটা হলেও বিব্রত হয়েছি।

জাতীয় পার্টি সম্পর্কে মন্ত্রী বলেন, তারা এক সময় মহাজোটে ছিলেন, এখন বিরোধীদলে চলে গেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন আলাদাভাবে নির্বাচন করবেন। যেভাবেই হোক নির্বাচন হয়ে গেছে। অপজিশন তো অপজিশনই। তাদের বিরোধী দলেই থাকা উচিত।

জাপার এমপিদের উদ্দেশে কাদের বলেন, তারা ৩৩ জনই যদি মন্ত্রিত্ব চান তাহলে চলবে কীভাবে। তাদের উচিত বিরোধী দলে থেকে সরকারের সমালোচনা করা। অবৈধ ও আনফিট গাড়ি, অবৈধ দখল এসব বিষয়ে আরো কঠিন হবেন বলেও জানান যোগাযোগমন্ত্রী।

তিনি বলেন, হুঙ্কার দিয়ে নয়, আরো বিনয়ী হয়ে কাজ করার চেষ্টা করবো। সাধারণত মানুষ লঙ্কায় গেলে রাবণ হয়ে যায়। আমি রাবণ হবো না। এবার আমি যানজটের বিরুদ্ধে লড়াই শুরু করবো। দুর্ঘটনা কমাতে নিরলসভাবে লড়াই চালিয়ে যাবো। যোগাযোগমন্ত্রী বলেন, আমি যে স্টাইলে কাজ করি তা জনগণের পছন্দের স্টাইল। বাংলাদেশের জনগণ আমার এ স্টাইল নিশ্চয়ই পছন্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ