• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেলিমা রহমান জামিন পেলেন

Salimaঢাকা: জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। পুলিশের রমনা জোনের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গত ৮ জানুয়ারি সেলিমা রহমানের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। এর আগের দিন ৭ জানুয়ারি গুলশানে নিজ বাসা থেকে হরতালের কর্মসূচি ঘোষণা করার পরেই তাঁকে আটক করে ডিবি। পরে পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগে উস্কানি দেওয়ার অভিযোগে রমনা থানায় দায়ের করা ১৪/১/১৪ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান ২০ হাজার টাকা মুচলেকায় বিএনপি নেতাকে জামিন দেন। আর কোনো মামলা না থাকায় সেলিমা রহমানের মুক্তি পেতে এখন আর কোন বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ