• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :

রাজিবপুরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

  Sitato রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে সোমবার থেকে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ফলে তীব্র শীতে কাহিল হয়ে পরেছে রাজিবপুর চর অঞ্চলের সর্ব সাধারন। মাঘের মাঝামাঝি এই শৈত প্রবাহে জনজীবনকে কাবু করে ফেলেছে। আজ সোমবার সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল আকাশ। সারা দিন বৃষ্টির মত শিশির পড়েছে। প্রচুর কুয়াশা পড়ার কারনে রাস্তাঘাট ছিল ভেজা-স্যাৎ স্যাতে। স্কুল, কলেজ গুলো প্রচন্ড ঠান্ডার কারনে নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়েছে বলে জানা গেছে। শৈত্য প্রবাহের কারনে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাহির হয়নি। ফলে নিম্ন আয়ের মানুষ গুলো পরেছে বিপাকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ