• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জলঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার-৬

New Rose Cafe, Saidpur

Atokজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা থানা পুলিশ ৬জনকে আটক করেছে। পুলিশ জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৮নং ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার রাতে মশিউর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে জলঢাকা পৌর বাজার থেকে গ্রেফতার করে। অন্যদিকে উপজেলার কৈমারী বাজার এলাকায় থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়ারীকে জুয়ার সরঞ্জামসহ আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রকাশ্যে ১৮৬৭ সালের ৪ ধারা মতে প্রত্যেকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার তাদেরকে নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন গঙ্গাচড়া উপজেলার পশ্চিম কুয়া কুমারপাড়া গ্রামের আফতাবের ছেলে মহুবার (৫০), জলঢাকা উপজেলার মৌজা শৌলমারীর আবুল কাশেমের ছেলে জিয়ারুল (৩৫) ও মোর্শেদ (৩২) কিশোরগঞ্জ উপজেলার উচাবদি গ্রামের আব্দুস সালামের ছেলে রশিদুল ইসলাম (৪৫), একই এলাকার আকবর আলীর ছেলে আব্দুস সোবহান (৩৮)। এর আগে সোমবার উপজেলার চেংমারী এলাকা  থেকে ১০ পুড়িয়া গাঁজাসহ নাজমুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে সোপর্দ করা হলে তাকেও ভ্রাম্যমান আদালত ৬ মাসের জেল দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ