• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করবে সরকার

buddhijibiঢাকা: আগামী ৩০ জুনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক কম মোজাম্মেল হক একথা জানান।

সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক কোন তালিকা সংরক্ষিত নেই। তবে, সঠিক তালিকা প্রণয়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের এ জাতি আজীবন মনে রাখবে, অনন্তকাল স্মরণ করবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে সকল উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ইতোমধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধ ও একাত্তরের শহীদদের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রকল্পের আওতায় দেশের ২৬৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ