• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা বিএনপি নেতা জিয়া গ্রেফতার

BNP Leader Zia Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপি’র পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাসহ ৩টি মামলায় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে জেল রোডস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত জরুরী সভা শেষে বাসায় ফেরার পথে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা হতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলতাফ হোসেন বিএনপি নেতা জিয়াউর রহমানকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ