• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

খানসামায় আ’লীগে বিদ্রোহী প্রার্থী: বিএনপি’র অবস্থান ভালো

New Rose Cafe, Saidpur

Khansama Upozilla Pic
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে খানসামা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফের্রুয়ারী। নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী ঘোষণা দিলেও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ব্যর্থ হয়েছে।
খানসামায় এবার পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী লড়াইয়ে নেমেছেন। এই উপজেলায় আওয়ামী লীগের হয়ে লড়াই করছেন ওয়ার্কার্স পাটির সভাপতি মাহফুজার রহমান। তার বিরোধীতা করে নির্বাচনে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম। বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগ তৃণমূলের নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। ওয়ার্কার্স পার্টির দলীয় অবস্থা একেবারে নাজুক।
বিএনপি তাদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুজ্জামান শাহ্কে। তার অবস্থানও ভালো। এ উপজেলায় বিএনপি ও জামায়াতের অবস্থান ও সমর্থক উভয়েই শক্ত অবস্থান রয়েছে। যার প্রমাণ পাওয়া যায় জাতীয় সংসদ নির্বাচনে। এ উপজেলায় ৩৭টি কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায়। শহিদুজ্জামান শাহ্’র বিরোধিতা করে উপজেলা ছাত্রদলের সভাপতি মোবাশ্বের হক মুক্তি নির্বাচন করলেও তার অবস্থান তৃণমূলে ততটা ভালো নেই। শহিদুজ্জামান শাহ্’র রয়েছে ব্যাপক পরিচিতি ও সামাজিক কর্মকান্ড। তাছাড়া বিএনপি-জামায়াতসহ প্রায় সব রাজনৈতিক দলের কাছে তিনি একজন গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ উপজেলায় জাসদের প্রার্থী মোহাম্মদ আলী শাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ