• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিরামপুরে কোটি টাকার মালসহ ২টি ট্রাক আটক

New Rose Cafe, Saidpur

Dinajpurফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ১২লাখ ৫৮ হাজার টাকার মালামালসহ ২টি মিনি ট্রাক আটক করেন। রোববার ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল প্রকৌশলী মোঃ লুৎফুল করিম গোপন সংবাদ পেয়ে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আঙ্গুর ৫৮৬০ কেজি, প্লাষ্টিক কার্টুন ২৯৩ পিচ, ফেন্সিডিল ৮৯০ বোতলসহ ২টি মিনি ট্রাক আটক করেন। আটককৃত মালামালের মূল্য ১ কোটি ১২ লাখ ৫৮৬০০ টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়কের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদেরকে নিয়ে উল্লেখিত টাকার মালামাল আটক করা হয়। চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ