সিসি ডেস্ক: মসুরের ডাল শুধু খাওয়াই হয় না পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। এতে ত্বকের জন্যে ক্ষতিকারক কোনো উপাদান নেই, বরং আছে উপকারী গুণ।
নিয়মিত মসুরের ডালের ব্যবহার ত্বক টান টান রাখে, সেইসঙ্গে ত্বকের লুকোনো ময়লা পরিষ্কার হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বক বলিরেখার হাত থেকে রক্ষা পায়।
ত্বকের দাগ দূর করতে যেভাবে ব্যবহার করবেন মসুরের ডাল:
মসুরের ডাল বাটা, নিমপাতা বাটা, মুলতানি মাটি, গোলাপ জল, লেবুর রস ও মধুর পেস্ট তৈরি করুন। তারপর মুখ ও গলায় মেখে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এ মিশ্রণ মুখে ব্যবহার করুন।