• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৌদি আরবে আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু

saudiনিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে আগুন লেগে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার এক প্রতিবেদনে সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ জানায়, শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার একটি পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন ইয়েমেনের ৫ নাগরিক।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৫টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কিং আবদুল আজিজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এছাড়া আগুন লাগার কারণ জানতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ