• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অডিও বার্তার সত্যতা নিয়ে সংশয়ে গোয়েন্দা পুলিশ

cyber crimeনিউজ ডেস্ক: বাংলাদেশে জিহাদের আহ্বান জানিয়ে আল কায়েদার বর্তমান প্রধান জাওয়াহিরির নামে পাঠানো অডিও বার্তার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। তারা বলছেন, তথাকথিত এই ভিডিও বার্তায় অনেক অসঙ্গতি রয়েছে, যা গোয়েন্দা বিভাগের আইসিটি কর্মকর্তাদের চোখে পড়েছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক (আইসিটি) গোলাম রাব্বানী এ বিষয়ে বলেন, তারা অডিও বার্তাটি দেখেছেন। সেখানে  হেফাজতকাণ্ডের সময়ে রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে সরকারের বিরুদ্ধে। আর বাংলাদেশ সরকারকে উল্লেখ করা হয়েছে ‘ইসলামবিরোধী, ধর্মনিরপেক্ষ সরকার’ হিসাবে।

তিনি বলেন, অডিও বার্তায় হেফাজত সংক্রান্ত কিছু ফুটেজ সংযুক্ত করায় বিতর্ক দেখা দিয়েছে- এটা কি আল কায়েদা নেতার বক্তব্য, নাকি আরবি এবং উর্দু ভাষায় তৈরি একটি ফেক ডকুমেন্ট?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ