• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমন যদি হতো….


নীলফামারী প্রতিনিধি: তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নীলফামারী সদর উপজেলায় উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। শনিবার সদর উপজেলা পরিষদ চত্বরের সহকারী রিটার্নীং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেদ আলীর কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জামায়াত ও খেলাফত মজলিশের একক প্রার্থী থাকলেও বিএনপি থেকে চার ও জাতীয় পার্টি থেকে দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
ওইদিন চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী শামসুজ্জামান জামান নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার সময় অপর চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিতে আসা আওয়ামী লীগের প্রার্থী আবুজার রহমানকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। এসময় দুই দলের সহস্রাধিক নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন। অনেকে মন্তব্য করেন, তৃণমূলের নেতাদের মতো কেন্দ্রীয় নেতারা রাজনীতির মাঠে এমনটি যদি হতো- তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ