দিনাজপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনে চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল) প্রার্থী হওয়ায় ভোটাররা উৎফুল্ল হয়েছেন।
ভোটারদের অনেকে বলেছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল) নির্বাচিত হলে তাদের আশা আকাঙ্খার অনেকখানিই পূরণ হবে। সমাজ সচেতন জনদরদী, সততার প্রতীক, সেবা পরায়ন মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল) এলাকার একজন জনপ্রিয় প্রার্থী।
মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল) দিনাজপুর জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য। তিনি জেলা বিএনপির সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর চাচাত ভাই। চিরিরবন্দরে ১৯ দলীয় জোটের সমর্থন ছাড়াও সাধারনের মাঝে ব্যাপক সমর্থন রয়েছে। তিনি প্রার্থী হওয়ার পর চিরিরবন্দরের যে এলাকায় গনসংযোগে যাচ্ছেন তাতে সাধারন ভোটারের মাঝে ব্যাপক সাড়া পড়ে গেছ্।ে
অমরপুর গ্রামের মহিউদ্দিন মাস্টার বলেন, মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চিরিরবন্দর উপজেলার উন্নয়ন সাধন হবে বলে তিনি বিশ্বাস করেন। তার সততা, নিষ্ঠা এবং জনগণের প্রতি তার দায়িত্ববোধ নিয়ে তার কোন শংকা নেই।
নশরতপুর গ্রামের শিক্ষক তছলিম উদ্দিন, আব্দুলপুর গ্রামের মান্নান চৌধুরী জানান, তিনি নির্বাচিত হলে উপজেলাবাসী একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মমুখী ভাইস চেয়ারম্যান পাবেন বলে তারা বিশ্বাস করেন।
চিরিরবন্দরের জয়পুর, কুতুবডাঙ্গা, বিন্যাকুড়ি, ঘুঘড়াতুলি, রানীবন্দর, ভুষিরবন্দর, আক্তার বাজার, বাংলা বাজার, চিরিরহাটসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন ভোটারের সাথে কথা হলে তারা জানান, মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল) নির্বাচনে বিজয়ী হওয়ার মত যোগ্য প্রার্থী। তিনি নির্বাচনে বিজয়ী হবেন এটি তারা আশা করছেন। তার মত একজন সৎ এবং দক্ষ মানুষ যদি চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে উপজেলাবাসী অনেক কিছু প্রত্যাশা করতে পারে।
উপজেলার সাধারন মানুষের কল্যানে যে কোন সময় তাকে ডেকেছে তখনই তাকে কাছে পেয়েছে। আর সেকারনেই তিনি সকলের কাছে প্রিয় ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন।
বিগত সরকার পতনের আন্দোলনে অনেক নেতাকে রাজপথে দেখা না গেলেও মোঃ আসাদুজ্জামান চৌধুরী (দুলাল)কে রাজপথে সক্রিয় দেখা গেছে।
দিনাজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধন
দিনাজপুরে উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও একসেস টু ইনফরমেশনের সহযোগিতায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু- ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
দিনাজপুর জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজির সভাপতিত্বে ডিজিটাল মেলার উদ্ধোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রুহুল আমিন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষঅ ও (আইসিটি) তৌফিক ইমামসহ অন্যান্য কর্মকর্তা।
ডিজিটাল উদ্ধাবনী মেলা উদ্ধোধনের শেষে প্রধান অতিথি মেলায় স্টলগুলো পরিদর্শন করেন। মেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৪৩টি প্রদর্শনী স্টল অংশগ্রহন করে।