• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

Sab-Marinসিসি ডেস্ক: দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে আগামী ৭ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিম-উই-৫ এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল)। বিএসিসিএলের পক্ষে টেলিযোগাযোগ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক চুক্তিতে সই করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানিয়েছন, চুক্তির পরপরই কাজ শুরু হবে এবং ২০১৬ সালের মধ্যেই বিএসসিসিএল সিম-উই-৫-এর সঙ্গে যুক্ত হবে।
জানা গেছে, সিম-ইউ-৫ এর সংযোগ পেতে সব মিলে ব্যয় হবে সাত কোটি ডলার বা ৫৪০ কোটি টাকা। এর মধ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে চার কোটি ডলার। বাকি টাকা বিএসসিসিএলকে যোগান দিতে হবে।
অপরদেক বিএসসিসিএল সূত্র জানিয়েছেন, বর্তমানে বিএসসিসিএলের হাতে ১৩০ কোটি টাকা রয়েছে। আরো প্রায় একশ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে ব্যন্ডইউথ রফতানি থেকে একটি বড় অংশ আসতে পারে।
প্রসঙ্গত, ২০১১ সালে সিএমইউ-৫ এর সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল বিএসসিএল। কিন্তু নানা আলোচনা হলেও বিষয়টি এতোদন ঝুল ছিল।
সম্প্রতি বিএসসিসিএল নিজেদের ব্যবহারের বাইরে থাকা ব্যান্ডউইথের অর্ধেকটা রফতানির বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত পেয়েছে। এ ক্ষেত্রে প্রতিবেশী ভারতের পূর্বদিকের সাতটি রাজ্যসহ আরো তিনটি দেশে ব্যান্ডউইথ রফতানির আলোচনা চলছে। আখাউড়া অংশ দিয়ে ত্রিপুরা এবং বাংলাবান্ধা অংশ দিয়ে দার্জিলিং হয়ে ব্যান্ডউইথ রফতানি করা হতে পারে। আর এর মাধ্যমে বছরে অন্তত ৬০ কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ