• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জালিমের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের সংগ্রামের নাম সাতক্ষীরা

Sofiulঢাকা: ১৯ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, জালিম সরকারের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের অসাধারণ সংগ্রামের নাম সাতক্ষীরা। সাতক্ষীরা এক রক্তাক্ত জনপদ। সেখানে অসংখ্য মানুষ শহীদ ও পঙ্গু হয়েছেন। রক্তে লাল হয়েছে সাতক্ষীরার মাটি। বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে বিরোধী নেতা-কর্মীদের বাড়ি ঘর। বিরোধীদের ওপর গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে অনবরত।
শনিবার বিকেলে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শফিউল আলম প্রধান এই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ রক্তের স্রোত কখনই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনগনের এ সংগ্রাম চলবে।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জাগপা’র আহ্বায়ক মজনু রহমান মজনুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি জিএম আব্দুল আজিজ, জাগপা ছাত্রলীগের ঢাকা মহানগর আহ্বায়ক এ আর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ