• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

Bondukঢাকা: রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সালাউদ্দিন ও তার সহযোগী জুয়েল।

পুলিশ বলছে, তারা দুজনই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে।যাত্রাবাড়ি থানার এস আই এমরানুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।তিনি আরো জানান, দুপুরে যাত্রাবাড়ির কাজলা নয়ানগর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। সুতিখালপাড় বালুর মাঠে পৌঁছানোর পর সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে সালাউদ্দিন ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ