• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

3333হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের শ্যামলীপাড়ায় ডাক্তার ইকবালের বাসভবনের নিচতলার একটি কক্ষ থেকে সাইফুল ইসলাম রেজা (৩৮) ও নুর জাহান বেগম কথা (৩৪) নামে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় মাধবপুর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার ইকবালের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর দিক দিয়ে তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত নুর জাহান বেগম কথার বাম হাতে স্যালাইন পুশিং অবস্থায় ছিল।

ঠাকুরগাওঁয়ের হরিপুর উপজেলার জীবননগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রেজা। পুলিশের ধারণা বিষাক্ত ইনজেকশন পুশিংয়ের মাধ্যমে তারা আত্মাহত্যা করেছেন। ডাক্তার ইকবাল জানান, গত ৫ মাস ধরে পপুলার ফার্মাসিস্টের কর্মী সাইফুল ইসলাম রেজা স্ত্রীসহ তার বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না বলেও জানান তিনি। তবে তাদের মৃতদেহের পাশে একটি ডায়রিতে  লেখা ছিল ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ সিদ্ধান্ত একান্তই আমাদের।’

রেজা প্রায় ৬ বছর পূর্বে মানিকগঞ্জের হরিরামপুর থানার বিলড়া গ্রামের মৃত গোবিন্দ সাহার মেয়ে অনিতা রানী সাহাকে বিয়ে করেন। বিয়ের পর তার নাম রাখা হয় নুর জাহান বেগম কথা। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধর বলেন, রেজা ও কথা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর আরো তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ