• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি

Gono Petoniঢাকা: সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও পশ্চিমপাড়া এলাকায় সাত বছর বয়সী মক্তবের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম সালাউদ্দিনকে (২০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের তাইজুদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।  পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে ইমাম সালাউদ্দিন গত শনিবার রাতে তার মক্তবের ১ম শ্রেণীর সাত বছর বয়সী এক ছাত্রীকে পড়ানোর অজুহাতে নিজ কক্ষে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ইমাম সালাউদ্দিনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে এবং ধর্ষিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ