ঢাকা: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ৮৩টি উপজেলায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল শনিবার। এতে মোট ১৫৪৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচন কমিশনের ইসি সূত্র জানায়, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সম্ভাব্য প্রার্থীরা মোট ১৫৪৮টি মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬২৯টি, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫৯৮টি এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৩২১টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৭ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৪ ফেব্রুয়ারি, আর ভোট গ্রহণ হবে আগামী ১৫ মার্চ। এর আগে দেশের ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ৯৮ উপজেলায় ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে ইসি। চতুর্থ দফায় ৯২ উপজেলায় ভোটগ্রহণ হরে আগামী ২৩ মার্চ। এছাড়া শিগগিরই পঞ্চম দফায় আরো বেশ কিছু উপজেলায় ভোটগ্রহণের সময়সূচি ঘোষণা করা হবে।