• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কর্মস্থলে অনুপস্থিতি: ৭ চিকিৎসক বরখাস্ত

doctorঢাকা : কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন : ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সৈয়দ আহসান তৌহিদ, ইএমও ডা. মো. সাখাওয়াত হোসাইন, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. মো. জানে আলম মৃধা, ধামরাইয়ের বোয়াইল ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ডা. জান্নাতুল ফেরদৌসী, একই উপজেলার কুশুরা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ডা. রুমানা আক্তার, ধামরাইয়ের গাংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার এবং বেলিশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জেরিন জিন্দিয়া হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাসুদেব গাঙ্গুলি এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহনেওয়াজ ধামরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত ১২ ফেব্রুয়ারি আকস্মিক পরিদর্শনে যান। সে সময় ওই চিকিৎসকদের কর্মস্থলে পাননি পরিদর্শকরা।

স্বাস্থ্যমন্ত্রী ওই সাত চিকিৎসককে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন। এর আগে গত এক মাসে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরো ১১ জন চিকিৎসককে বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ