• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাধুরী দীক্ষিতের সেই ভুলানো হাসি

BNC-023বিনোদন ডেস্ক: বয়স ৪৬ হয়েছে তাতে কী? মাধুরী দীক্ষিতের সেই ভুবন ভুলানো হাসি, আত্মবিশ্বাস, এখনো রয়েছে আগের মতোই। এবছর মুক্তি পাওয়া ‘দেড় ইশকিয়া’ ছবিটি ব্যবসায়িক সফলতার মুখ না দেখলেও মনোবল হারাননি তিনি। এখনো পুরোদমে কাজ করে যাচ্ছেন মাধুরী।

বলিউডের নারী তারকাদের অভিনয় জীবন বেশি দিনের হয় না। সমসাময়িক অভিনেতারা ঠিকই নিজেদের অবস্থান ধরে রাখতে পারলেও নারী অভিনেতারা তা পারেন না।

বিয়ের পর কিংবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে পুরোদমে শোবিজ জগতও ছেড়ে দেন বা হারিয়ে যান। তবে ‘বলিউডে নারীরা কম আয়ুসম্পন্ন হন’- এমন দাবি মানতে রাজি নন মাধুরী।

মাধুরী বলেন, “বয়স আমার কাছে শুধুই একটা সংখ্যা। আপনার বয়স ১০, ২০ কিংবা ১০০ হলেও মেধা সমান থাকবে। আমি মনে করি বয়সের সঙ্গে মেধা আরো শাণিত হতে থাকে। আর বিবাহিত অভিনেত্রীর সম্পর্কে আমাদের সমাজে যে মিথ প্রচলিত আছে, তাতেও আমি বিশ্বাস করি না।”
সূত্র: জি নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ