হিলি প্রতিনিধি: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আজ সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৪/৪৭নং পিলারের ১০ গজ ভারত অংশে সেদেশের এক নাগরিক ঘর নির্মান শুরু করে। এসময় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সদস্যরা বাধা দেয়। এই ঘটনায় ভারতীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি সদস্যরা শক্তিবৃদ্ধি করে অবস্থান নেয়। এদিকে সকাল ১১টায় বিজিবি নির্মান কাজ বন্ধের জন্য বিএসএফকে একটি পত্র দিয়ে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রন জানায়। পরে সাড়ে ১১টায় হিলি চেকপোষ্ট গেটে বিজিবি এবং বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ কাজ বন্ধ রাখার প্রতিশ্র“তি দেয় বিজিবিকে। বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন, হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আতাহার আলী এবং বিএসএফের পক্ষে ছিলেন, হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসকে রানা।