• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ক্যু-বিরোধী মিসরীয় তরুণদের অনলাইন টিভি

66738_1আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশে অবস্থানকারী কয়েকজন মিসরীয় তরুণ ‘মেকাম্মিলীন’ নামে একটি টেলিভিশন চ্যানেল চালু করেছে। এটা প্রথমত ইন্টারেনেটেই সম্প্রচার করা হবে।

খুব সহজেই এতে দর্শকরা অংশগ্রহণ করতে পারবে। চ্যানেল পরিচালকদের মতে এটি রাষ্ট্রীয় টিভির একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে পাল্টা জবাব।

এতে সাধারণত সরকার কোনো প্রভাব ফেলতে পারবে না। শুধু ইন্টারনেটে সম্প্রচার হওয়ার কারণে সরকারি সেন্সরশিপের হাত থেকে বাঁচতে পারবে বলে মনে করা হচ্ছে।

পরিচালকরা জানান, ‘দর্শকরাই নির্ধারণ করবে চ্যানেলে কী কী জিনিস দেখানো হবে। কারণ, আমরা বেশির ভাগ ক্ষেত্রেই নাগরিক সাংবাদিকতা এবং গণমানুষের ওপর নির্ভর করবো।’

এই চ্যানেলটি সব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবে। এফটিপি, ড্রপ বক্স, সেন্ড স্পেস, ফোর শেয়ারড এবং ভিডিও শেয়ারিং এর জন্য ইউটিউবে ও ভিমিউ সুবিধা তো আছেই।

এই চ্যানেলটি দেখা যাবে Nilesat 11075 (V), hot Bird 12111 (V) -এ অথবা www.mekameleen.tv তে।

উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ