• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইবরার টিপুর ‘জানে খোদা’

Tipuবিনোদন ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে ঈগল মিউজিক প্রকাশ করেছে সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ইবরার টিপুর তৃতীয় একক গানের অ্যালবাম; নাম জানে খোদা। অ্যালবামে গান রয়েছে ১০টি। ‘তোমাকে ছাড়া’ শিরোনামের গানটি দ্বৈত কণ্ঠের।

এতে টিপুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বর্ণালী সাহা। তৈরি হয়েছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি এখন প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। বাকি গানগুলো টিপু একাই গেয়েছেন।

অ্যালবামে রয়েছে রবিউল ইসলাম, ইব্রাহীম ফাতেমী, মিথিলা ইবরার, কাজী আলী ইমাম ও এইচ এম ইসমাইলের লেখা গান। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু।

ইবরার টিপু বলেন, ‘আমার শেষ একক গানের অ্যালবামটি প্রকাশিত হয় ২০১১ সালে। এরপর বিভিন্ন শিল্পীর জন্য গান তৈরির পাশাপাশি নিজের একক অ্যালবামের জন্যও গান গোছাতে থাকি। গানগুলো মেলো রক, সুফি ও রিদমিক ধাঁচের। সংগীতায়োজনও সেভাবেই করেছি। এবার অ্যালবামে গিটার আর অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ