• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

শহীদ জোহা দিবস আজ

New Rose Cafe, Saidpur

Johaরাবি: ১৯৬৯-এর ১৮ ফেব্রুয়ারি এক গণঅভ্যুত্থানে ড. শামসুজ্জোহার শহীদ হওয়ার ঘটনা মুক্তি সংগ্রামকে করেছিল বেগবান। সেই থেকে দিনটিকে শহীদ জোহা দিবস হিসেবে পালন করা হয়।

এ বছর শহীদ জোহার ৪৫তম শাহাদৎবার্ষিকী পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটিকে জাতীয়ভাবে স্মরণের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজো সে দাবি পূরণ হয়নি।

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে।

আজ মঙ্গলবার দিবসের কর্মসূচির মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ ড. জোহার সমাধি ও প্রধান ফটকের সামনে অবস্থিতি স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় অফিসার সমিতির কার্যালয়ে আলোচনা সভা।

সকাল ১০টায় সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত করা হবে। জোহা দিবস উপলক্ষে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ