• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চার সাংসদের পৌর মেয়র পদ শূন্য ঘোষণা

LGনিউজ ডেস্ক: দশম জাতীয় সংসদে বিজয়ী আওয়ামী লীগের চারজন সাংসদ তাঁদের পৌর মেয়রের পদ থেকে সোমবার পর্যন্ত পদত্যাগ করেননি। তবে গত রোববার ওই চার পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

উচ্চ আদালতের একটি রায়ের সুবাদে তাঁরা পৌর মেয়র পদে থেকেই সংসদ নির্বাচন করেন।

পৌর মেয়রের পদে থেকে দশম সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের এই চার সাংসদ হলেন নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনের আলী আজম। তাঁরা যথাক্রমে চৌমুহনী, ফেনী, রোহনপুর ও দৌলতখান পৌরসভার মেয়র।

ওই চারজনই পদ শূন্য ঘোষণাসংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সোমবার পর্যন্ত প্যানেল মেয়রদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেননি। ওই চার পৌরসভার প্যানেল মেয়ররা জানিয়েছেন, তাঁরা পদ শূন্য হওয়ার বিষয়টি এখনো জানেন না। দায়িত্ব নিতে স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত কোনো চিঠিও পাননি।

জানা যায়, সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রায় এক মাস এই চার মেয়র দাপ্তরিক কাজ করেছেন। এঁদের মধ্যে মামুনুর রশীদ ও নিজাম হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

স্থানীয় সরকার বিভাগ থেকে রোববার ওই চার মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মামুনুর রশীদ, নিজাম উদ্দিন হাজারী, গোলাম মোস্তফা বিশ্বাস ও আলী আজম সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩৩-এর (১) (ঙ) উপধারা অনুযায়ী সরকার ওই চার পৌরসভার মেয়রের পদ শূন্য ঘোষণা করল।

পৌরসভা আইনের ১৯/২ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি মেয়র পদে থাকার অযোগ্য হবেন। ওই আইনের ৩৩ ধারায় বলা আছে, কোনো মেয়র সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়রের পদ শূন্য ঘোষিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ