• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এশিয়া কাপের টিকিট মিলবে ২২ ফেব্রুয়ারি থেকে

AsiaCup-2014ঢাকাঃ আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়া কাপের টিকিট বিক্রি। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১২তম এ আসরের টিকিট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি। সোমবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে বিসিবি ও ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে একথা জানান।

২৫ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে টিকিটের সর্বনিম্ম মূল্য রাখা হয়েছে দুইশত টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা। এর সাথে আরও যুক্ত হবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর। ইউক্যাশের মাধ্যমে অথবা সরাসরি ইউসিবি ব্যাংকের নির্ধারিত ৭টি শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। নির্ধারিত শাখা গুলো হল ঢাকার মিরপুর, ধানমন্ডি, বিজয়নগর ও বসুন্ধরা শাখা।

এছাড়া নারায়নগঞ্জের সদর, চাষাড়া ও পাগলা বাজার শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। ৫ দেশের অংশগ্রহণের এই টুর্নামেন্টের খেলা মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও নারায়নগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উৎস: আইপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ