নরসিংদী: নরসিংদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের মাহিনকে (২৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, দুপুর ২টার দিকে মাহিন পুটিয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখান থেকে বিকেলে ঘোড়াদিয়ায় বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী তাকে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহিনের মাথায় ও শরীরে একাধিক কোপের চিহ্ন দেখা গেছে।
রাজনৈতিক কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।