• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদারীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

Madaripurমাদারীপুর: মাদারীপুরের শিবচরে চরমপন্থী পরিচয়ে কাফনের কাপড় পাঠিয়ে প্রবাসীর বাড়িতে চাঁদা দাবীর ঘটনায় আটক ৩ জনের মধ্যে কিরন নামের একজন মঙ্গলবার রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শিবচর থানা পুলিশ সূত্র জানায়, প্রবাসীর কাছে চরমপন্থী পরিচয়ে চাঁদা দাবীর ঘটনায় গত মঙ্গলবার ভোরে আটক কিরণ, শিবলু ও জামাল শেখ নামের ৩ জনকে নিয়ে মঙ্গলবার রাতে নিলখী ইউনিয়নের বাগমারা এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় আটককৃতদের সহযোগী চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে কিরণ নিহত হয়। এ সময় একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। শিবচর থানার ওসি মাসুদ খান বলেন, চরমপন্থী পূর্ব বাংলার সর্বহারা পার্টির পরিচয়ে কানাডা প্রবাসী বাহালুল সরদারের কাছে দেড় লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি দেয়া হয়। নিহত কিরণের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিকী জানান, প্রবাসীর কাছে চাঁদা দাবী ও এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের হাতে আটক একজন বন্দুকযুদ্ধের নিহত হওয়ার বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ