• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

শাহজালালে সাড়ে ৪কেজি স্বর্ণসহ আটক ১

Sahjalalঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতা কর্মীকে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ কাস্টমস কর্মকর্তারা আটক করেছেন। বুধবার বেলা ১২টার দিকে জয়নাল আবেদীন নামের ওই ক্লিনারকে আটক করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে দায়িত্ব পালন শেষে বেরিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের আপ্রন এলাকায় তার শরীরে তল্লাশি চালানো হয়। এসময় তার জুতোর তলায় লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় সাড়ে ৪ কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
এ ঘটনার সঙ্গে জড়িত বিমানের দুই ক্লিনার শহীদুজ্জামান ও নুরুল ইসলামকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওই কাস্টমস কর্মকর্তা। কামরুল হাসান জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। উদ্ধার অভিযানে বিমানবন্দর আমর্ড পুলিশের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।

উৎস: স্বদেশ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ