• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমবাড়ী বেইলী ব্রীজটি একটি মৃত্যু ফাঁদ!

Baily Bridge Pic-01দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দরের আমবাড়ী বেইলী ব্রীজটি এখন একটি মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এই বেইলী ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত যানবাহন ও পথচারী জীবনের ঝুকি নিয়ে পার হচ্ছে।
এলাকাবাসি জানায়, দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে ছোট যমুনা নদীর উপর নির্র্মিত বেইলী ব্র্রীজটি পাকিস্থান আমলে নির্মিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্রীজটি বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ হলে সেই থেকেই জ্বরাজীর্ন অবস্থায় জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন প্রকার যান-বাহন চলাচল করে আসছে। সর্বশেষ ১৯৮৭ সালের বন্যায় ব্রীজটি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। তাৎক্ষনিকভাবে সেখানে একটি বেইলী ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজটি দিনাজপুর-ঢাকা মহাসড়কে হওয়ায় প্রতিনিয়ত জীবণের ঝুকি নিয়ে শতশত বাস, ট্রাক ও অনান্য ভারী যানবাহন ও পথচারী চলাচল করছে। ফলে যেকোন সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানীর আশংকা রয়েছে।
ব্রীজটিতে দিনের বেলায় লাল কাপড় টাঙ্গিয়ে ও রাতের বেলায় বাতি জ্বালিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। এই ব্রীজ দিয়ে পারাপার হওয়া ভুক্তভোগি জানায়, অতিসত্তর এই বেইলী ব্রীজটির পরিবর্তে এখানে একটি পুর্নাঙ্গ ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন এই পথ দিয়ে চলাচলকারী যানবাহনের সাথে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ