• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দলীয় সিদ্ধান্ত অমান্য: যশোরে ১০ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

New Rose Cafe, Saidpur

Awamili Flagযশোর: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় যশোরে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ১০ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক মঞ্জু, সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মুছা মাহমুদ, ঝিকরগাছা পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাংগঠনিক সম্পাদক রমজান আলী বাদশা, যুব ও ক্রীড়া সম্পাদক হাছিমুল হাবিব শিপার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবুল কাশেম এবং বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন।

জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে শার্শায় সিরাজুল হক মঞ্জু, ঝিকরগাছায় মুসা মাহমুদ ও বাঘারপাড়ায় মঞ্জুর রশিদ স্বপন উপজেলা চেয়ারম্যান পদে এবং অন্যরা তাদের পক্ষে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার চালানোয় বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ