বিনোদন ডেস্ক: অবশেষে সানি লিওনের অযৌক্তিক দাবির কাছে হার মানলেন পরিচালক দেবাং দোলাকিয়া। দেবাংয়ের পরিচালনায় মালয়েশিয়ার ‘টিনা অ্যান্ড লোলো’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সানি।
ছবিটির শ্যুটিং চলছে মালয়েশিয়ায়। মোট ২০ দিনের সফর। এর মধ্যেই ‘রাগিনী এমএমএস টু’ ছবির একটি প্রচারণা অনুষ্ঠানে ভারতে আসার ডাক পড়ে সানির। মালয়েশিয়া থেকে ভারত আসার জন্য সানিকে অনুমতিও দিয়েছিলেন নির্মাতা।
কিন্তু সানি মালয়েশিয়া থেকে ভারত আসার পুরো খরচই দাবি করে বসেন দেবাং দোলাকিয়ার কাছে। দেবাং এর মতে, সানি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ভারত যাচ্ছেন। তাই তাঁর ভ্রমণ ব্যয় বহন করবেন না তিনি।
এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ হয়েছে। তবে শেষ পর্যন্ত সানির দাবি মানতে বাধ্য হয়েছেন দেবাং। সূত্র: মিড ডে।