• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দর নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ECচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে উপজেলা সদরসহ গ্রাম-গঞ্জের হাট-বাজার পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা নানা কৌশলে জোরে সরে প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে।
নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় পর্যায়ে ২৭শে ফেব্রুয়ারী চিরিরবন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাধ্য-বাধকতা থাকায় প্রার্থীর কর্মীরা রশি দিয়ে গাছ, রাস্তার দু’ধার, ওয়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে পোষ্টার টাঙ্গিয়ে দিচ্ছে। চেয়ারম্যান পদে তারিকুল ইসলাম তারিক (আনারস), আফতাব উদ্দিন মোল্লা (দোয়াত কলম) ও মোঃ মোস্তাকিম হোসেন (টেলিফোন),  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবু হান্নান মোঃ সাদেক ছোটন (তালা) , আবু সাঈদ কাজী (টিয়াপাখি), নুর আলম সরকার দুলু (চশমা), কমল রায়(টিউবওয়েল), আশাদুজ্জামান চৌধুরী দুলাল (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা আলম (ফুটবল), তরুবালা রায় (কলস) ও সালমা খাতুন (পদ্মফুল)। প্রার্থীরা নানা কৌশলে বিভিন্ন প্রতুশ্রুতি দিয়ে জোরে সরে প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ