• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউনাইটেড’র বিমানবালার ঝুলন্ত লাশ উদ্ধার

Attohottaঢাকা: রাজধানীর উত্তরায় আফরোজা ইসলাম সূচী (২৩) নামের এক বিমানবালার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত আফরোজা টাঙ্গাইলের আশিকপুরের শফিকুল ইসলাম খানের মেয়ে। সে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানবালা ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, আফরোজা তাঁর বাবা-মার সঙ্গে উত্তরার ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে থাকতেন। বুধবার দুপুর আড়াইটার দিকে খালি বাসায় ফ্যানের সঙ্গে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন আফরোজা। পরে বাসার লোকজন এসে তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরোজাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ৩টার দিকে ওই হাসপাতাল থেকে আফরোজার লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। প্রাথমিকভাবে আফরোজা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ