• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্রোহীদের বহিষ্কার না করার নির্দেশ খালেদা জিয়ার

Khalada-7ঢাকা: উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের বিদ্রোহী নেতাকর্মীদের বহিষ্কার ‘না’ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার উদ্যোগ নিতে যুগ্ম মহাসচিবদের দায়িত্ব দেন তিনি।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বলেছেন, বহিষ্কার না করে যেভাবেই হোক একক প্রার্থী চূড়ান্ত করতে হবে। একেবারেই বাধ্য না হলে আর কাউকে বহিষ্কার করা যাবে না। যদি কেউ দলের নির্দেশ একেবারেই উপেক্ষা করেন এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে চেয়ারপরসনের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে এ নির্দেশ দেন বলে জানা গেছে।
সূত্র জানায়, উপজেলা নির্বাচন কেন্দ্র করে ইতোমধ্যে যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, নির্বাচন শেষে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। তবে তা অবশ্যই দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বহিষ্কারের বিষয়টি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ খালেদা জিয়াকে জানালে তিনি আর বহিষ্কার না করার নির্দেশ দেন। কারণ উপজেলা নির্বাচনই শেষ নয়। এরপর আবারো কঠোর আন্দোলনে নামতে হবে দলটিকে। এভাবে বহিষ্কার করা হলে আন্দোলনের সময় নেতা-কর্মীদের পাওয়া যাবে না বলেও শঙ্কা রয়েছে।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ