• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টাকা ছিনতাই করে উড়িয়ে দিলো বাঁদর

monkeyআন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৫০ হাজার টাকার নোট ভর্তি ব্যাগ ছিনতাই করে তার থেকে তোড়া তোড়া টাকা হাওয়ায় উড়িয়ে দিয়েছে এক বাঁদর। আর অজস্র জনতা ছুটছে সেই বাঁদরের বাঁদরামির পিছনে টাকা ধরতে। অবশেষে বাঁদরামির কল্যাণে টাকা লুটেপুটে নিয়েছে, যে যা পেরেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে হরিসিংহপুরে।
পুলিশ জানায়, বুধবার এক স্কুল শিক্ষকের ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগ হঠাৎ ছিনিয়ে নেয় এক বাঁদর। তারপর সে উঁচু গাছে উঠে ব্যাগ থেকে নোটগুলো উড়িয়ে দেয় বাতাসে। এভাবে এক গাছ থেকে আরেক গাছ করতে করতে চলতে থাকে বাতাসে টাকা উড়ানো। এভাবে গ্রামের বিভিন্ন প্রান্তে টাকা ছুঁড়ছিল বাঁদরটি। আর সেই টাকা লুটতে প্রচুর মানুষ ভিড় করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীরা টাকা লুটতে ছুটতে থাকে বাঁদরের পেছনে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে পরে ওই শিক্ষক তার টাকা ফেরত দেয়ার জন্য গ্রামবাসীদের কাছে অনুরোধ জানান । অবশেষে গ্রামবাসীদের সহযোগিতায় এবং পুলিশি তৎপরতায় শিক্ষকটি ফেরত পান ৪৬ হাজার টাকা। বাকি চার হাজার টাকা আত্মসাৎ করে গ্রামবাসীদের একাংশই।
তবে গ্রামবাসী ওই শিক্ষকের চার হাজার টাকার লোভ সামলাতে না পারলেও বাঁদরটি কিন্তু ঠিকই তা সামলেছিল। কারণ সেটি নিজের কাছে একটি টাকাও রাখেনি। এমনকি টাকা ছেঁড়েওনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ