• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশে পাচারের হাত থেকে ভারতীয় তরুণী উদ্ধার

nari nirjatonআন্তর্জাতিক ডেস্ক: একমাস আগে নিখোঁজ হওয়া দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে বাংলাদেশে পাচার করার চেষ্টায় ছিল দুষ্কৃতিকারীরা। এ সময় ছাত্রীটিকে উদ্ধার করেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ।

উদ্ধার ছাত্রীটির নাম দীপিকা ঘোষ। বাড়ি বসিরহাটের বাগুণ্ডি গ্রামে। বড় জিরাকপুর স্কুল এন্ড কলেজের ওই ছাত্রী একমাস আগে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বাবা শিবপদ ঘোষ বসিরহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বসিরহাট থানার পুলিশ বিএসএফের সহযোগিতায় ছাত্রীটিকে খোঁজা শুরু করে।

এরপর দীপিকাকে মঙ্গলবার বিকেলে হাসনাবাদ থানার টাকীর সৈয়দপুর সীমান্ত থেকে উদ্ধার করেন বিএসএফ-এর ৪৭ নম্বর ব্যাটেলিয়ন-এর জওয়ানরা। একদল দুষ্কৃতিকারী দীপিকাকে জোর করে নৌকায় তুলে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

সেই সময়ে বিএসএফের জওয়ানরা তা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁদের আসতে দেখে দুস্কৃতিকারীরা ছাত্রীটিকে নৌকায় ফেলে রেখেই পালায়। বিএসএফ তাকে উদ্ধার করে হাসনাবাদ থানায় নিয়ে যায়।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ